করোনার সেলফ-অ্যাসেসমেন্ট টুল চালু

২৬ এপ্রিল, ২০২০ ১৭:১০  
বিশ্বব্যাপী করোনাভাইরাসকে লক্ষ্য করে অনলাইন কোভিড-১৯ সেলফ -অ্যাসেসমেন্ট টুল, ফেসবুক চ্যাটবট এবং একটি স্বতন্ত্র কোভিড-১৯ ওয়েবপেজ চালু করেছে প্রাভা হেল্থ। প্রাভা হেল্থ এর সিনিয়র ফ্যামিলি ডাক্তার বলেন ডাঃ পারোমিতা করিম জানিয়েছেন, উদ্বেগ কমাতে এবং আমাদের রোগীরা যে সকল বিভ্রান্তির মুখোমুখি হচ্ছে তা স্পষ্ট করার জন্য তৈরি করা হয়েছে প্রাভার সেলফ -অ্যাসেসমেন্ট টুল। এই টুলটি রোগীদের দেওয়া উত্তরের উপর ভিত্তি করে প্রত্যেককে তথ্য সরবরাহের পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে এবং নিজের যত্ন নিতে তাদের কি কি করতে হবে সে সম্পর্কে সহজ ব্যাখ্যা দেবে। এছাড়াও প্রাভা হেল্থের ফেসবুক চ্যাটবটের মাধ্যমে মানুষ কোভিড-১৯ সম্পর্কিত যে কোনও প্রশ্নের উত্তর মিলবে। আর এই সেলফ-অ্যাসেসমেন্ট টুল এবং ফেসবুক চ্যাটবট সুবিধা মিলবে প্রাভার অফিসিয়াল ওয়েবসাইটে।